হাইকোর্টে ৫০ বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৯:২৮ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫০ বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর মধ্যে ২৯টি দ্বৈত ও ২১ টি একক বেঞ্চ।

আগামী ৩ এপ্রিল থেকে এসব বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে।

বৃহস্পতিবার এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এতে ৫০ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনা বলা হয়, আগামী ৩ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য উল্লেখিত বেঞ্চ সমূহ গঠন করা হলো।

প্রসঙ্গত, গত ২০ মার্চ রোববার থেকে ৩১ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্ট অবকাশকালীন ছুটি ছিল। এ সময়ে নির্ধারিত কয়েকটি বেঞ্চে বিচারকাজ পরিচালিত হয়েছে। অবকাশ শেষে রবিবার থেকে হাইকোর্টে নিয়মিত বিচারকাজ শুরু হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত