সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১০:৩২ পিএম

সুনামগঞ্জে দিরাই উপজেলার চান্দপুর গ্রামে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া শিশুরা হলো উপজেলা চান্দপুর গ্রামের রাজকুমার দাসের ছেলে রক্তিম দাস (৭), প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৮) ও দীপক দাসের মেয়ে বিন্দা দাস (৭)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার প্রতিবেশী নিকটাত্মীয় তিন শিশুকে দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি সংলগ্ন বালি বিলের পাড়ে নিহত শিশুদের জুতা পাওয়া যায়। খোঁজাখুঁজি করে বালি বিলের উত্তর পশ্চিমে পানিতে তলিয়ে থাকা অবস্থা থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে স্বজনরা। খবর পেয়ে দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন ঘটনাস্থলে যান।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাইফুল আলম  জানান, বিকেলে উপজেলার চান্দপুর গ্রামে  ৩ শিশুর লাশ বাড়ির পাশে বিল থেকে উদ্ধার করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। লাশ উদ্ধারের পর বিস্তারিত তদন্ত করে জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত