সহপাঠী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে নর্থ-সাউথ শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০২:৫৬ পিএম

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় সহপাঠী মাইশা মমতাজ মিম নিহতের ঘটনায় বিক্ষোভ করেছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তারা ঘটনায় জড়িতদের বিচার, নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন।

শনিবার সকালে শুরু হয় বিক্ষোভ। ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হয়েছেন।

এর আগে সকালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসুন্ধরা গেটের সামনে দাঁড়ালে কিছুক্ষণের মধ্যেই তাদের ক্যাম্পাসের ভেতরে ফেরত পাঠায় পুলিশ।

ভাটারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, প্রথমে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের গেটের বাইরে অবস্থান করে। পরে তাদের বুঝিয়ে ক্যাম্পাসের ভেতরে নেওয়া হয়। বর্তমানে তারা ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর কুড়িল ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিম নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত