‘ছাত্রলীগ নেতার কথামতো’ প্রত্যয়নপত্র না দেওয়ায় অফিস সহকারীকে মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কারের জন্য কারিগরি শিক্ষা বোর্ডে সুপারিশ পাঠিয়েছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট কর্র্তৃপক্ষ। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন মারধরের শিকার ইনস্টিটিউটের উচ্চমান অফিস সহকারী মো. শহিদুল ইসলাম।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটে মারধরের ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।’
