নাশকতার মামলায় বিএনপির ৭ নেতা কর্মীর কারাদণ্ড

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৮:২৫ পিএম

রাজধানীর মুগদা থানায় দায়ের করা ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় বিএনপির সাত নেতা কর্মীকে দুই বছর করে সশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ৩৫৩ ধারায় দুই বছর করে সশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা করে জরিমানা করেছে এবং ১৪৩ ধারায় তিন মাসের কারাদণ্ড দিয়েছে সাজা দুইটি একই সঙ্গে চলবে, জরিমানা টাকা অনাদায়ে আরো দুই মাস কারাভোগ করতে হবে আসামিদের।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, খায়রুল, কামাল হোসেন, স্বাধীন, মোক্তার, ওয়াসিম, নবী হোসেন ও রুবেল শেষের চারজন পলাতক রয়েছে।অভিযোগ প্রমাণ না-হওয়া ২৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত।রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মেজবাহ্ উদ্দিন।

২০১৩ সালের ১৮ মার্চ রাজধানীর মুগদা থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে নাশকতা চালায় আসামিরা। এ ছাড়া একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ১৯ মার্চ রাজধানীর মুগদা থানায় উপপরিদর্শক মো. হামিদ এই মামলাটি করেন। 

২০১৪ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক দুলাল চন্দ্র ভৌমিক তদন্ত শেষে ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।মামলার বিচার চলাকালে আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত