গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১১৮ কোটি ১১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের মাদক অস্ত্রসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ আইস, হেরোইন, আফিম, ফেনসিডিল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ২টি বন্দুক, ২টি গান, ১৬ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন। বিজ্ঞপ্তি
