শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় কসক্যাপ-এসএ এর সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশসহ নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান, ভুটান ও আফগানিস্তানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
গত ২৯ থেকে ৩১ মার্চ অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির ২৯ তম ওই সভায় কসক্যাপ-এসএ’র সদস্য দেশসমূহের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যানগণ/মহাপরিচালক অংশগ্রহণ করেন। এ ছাড়াও উক্ত সভায় আইসিএও’র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক তাওমাসহ বোয়িং, ফ্রান্স অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, ইউরোপীয় অ্যাভিয়েশন সেফটি কর্তৃপক্ষ, এবং আইএফএএলপিএ’র প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার অ্যাভিয়েশন ও এক্সপোর্ট বিষয়ক প্রতিমন্ত্রী ডি. ভি. চানাকা।
সভার প্রথম দিনে বেবিচকের কার্যক্রম, বর্তমান সংস্কারসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিশদভাবে তুলে ধরা হয়।
সভার দ্বিতীয় দিনে, বেবিচকের চেয়ারম্যান আসন্ন ICAO কাউন্সিল নির্বাচনের পার্ট-৩ (ভৌগোলিক অবস্থানের প্রতিনিধিত্বকারী) তে বাংলাদেশের প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন।
