গাজীপুরে প্রতিদিন ২০ থেকে ৯০ মেগাওয়াট লোডশেডিং দিচ্ছে পল্লি বিদ্যুৎ

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৭:০৬ পিএম

গাজীপুরে প্রতিদিন ২০ থেকে ৯০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং দিচ্ছে পল্লি বিদ্যুৎ সমিতি। এ লোডশেডিংয়ের জন্য বর্তমানে জ্বালানি তেল ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়াকে দায়ী করেন কর্মকর্তারা।

গাজীপুর পল্লি বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল জানান, পলাশ গ্রিডে ২৩০/১৩২ কেভি পাওয়ার ট্রান্সফরমার ওভারলোড এবং কড্ডা গ্রিডে ১৩২ কেভি সার্কিটসমূহের লোড ক্যাপাসিটি না থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় গাজীপুরে প্রতিদিন প্রায় ২০-৯০ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে।

তিনি আরো জানান, গাজীপুর পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা ৭৩০ মেগাওয়াট। বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা থাকলেও উৎপাদন সমস্যার কারণে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। সাময়িক এ সমস্যার জন্য গাজীপুর পল্লি বিদ্যুৎ সমিতি-১ আন্তরিকভাবে দুঃখিত।

পবিত্র মাহে রমজান মাসে এ সংকটে গ্রাহক সদস্যদের ধৈর্য ধারণ করে সহযোগিতার অনুরোধ জানায় পল্লি বিদ্যুৎ সমিতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত