চট্টগ্রামের একটি অন্তর্ভুক্তিমূলক, কেমব্রিজ সহযোগী এবং এসটিইএম সার্টিফাইড স্কুল ‘ফ্রোবেল একাডেমি’ বিশ্ব অটিজম সচেতনতা দিবসে নগরীর অনন্যা আবাসিক এলাকায় তাদের অত্যাধুনিক কাস্টমাইজড ক্যাম্পাসটি উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ এম জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আক্তার, ভারতের সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন এবং পিএইচপি গ্রুপের প্রতিষ্ঠাতা সুফি মুহাম্মাদ মিজানুর রাহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ইস্পাত শিল্পে অনন্য অবদানকারী শিল্প প্রতিষ্ঠান বিএসআরএমের চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, পরিচালক জোহায়ের তাহের আলী, ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হুসেন, পরিচালক হাওরা জোহাইর এবং সাবিন আমির। বিজ্ঞপ্তি
×
