অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করে ফেরার পথে এলাকাবাসীর হামলা

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৪:২৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ফেরার পথে তিতাসের বিচ্ছিন্ন টিমের ওপর অতর্কিত হামলা চালিয়েছে এলাকাবাসী। হামলায় তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমানসহ বিচ্ছিন্ন টিমের ৫ জন আহত হয়েছেন।

বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান, তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমানসহ তিতাসের অন্যান্য কর্মকর্তারা রূপগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বেলা ১২ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি এলাকাবাসী জানতে পেরে এলাকাবাসী ব্যবস্থাপক মেজবাউর রহমানসহ তিতাসের বিচ্ছিন্ন টিমের ওপর অতর্কিত হামলা চালায়। এলাকাবাসী সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমানকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের সহযোগিতায় তিনি উদ্ধার হন। একপর্যায়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় এলাকাবাসীর তোপের মুখে তিতাস কর্মকর্তারা ফিরে আসতে বাধ্য হয়। এ ঘটনায় তিনি-সহ বিচ্ছিন্ন টিমের ৫ জন আহত হয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।   

রূপগঞ্জ থানার (ওসি) তদন্ত হ‌ুমায়ূন কবির মোল্লা বলেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ফেরার সময় এলাকাবাসী তিতাস কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত