পরিবারের দাবি

অটোরিকশা আটকে রাখায় চালকের আত্মহত্যা

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১০:৫৮ পিএম

পুলিশ অটোরিকশা আটক করে রাখায় ঢাকার সাভারে নাজমুল কাজী (৩০) নামে এক চালক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে পরিবার।

নাজমুলের স্ত্রী নাজমা খাতুনের দাবি, সাভারের রেডিও কলোনি এলাকা থেকে হাইওয়ে পুলিশ অটোরিকশা আটক করে টাকা চায়। ওই টাকা দিতে না পেরে গত মঙ্গলবার রাতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন নাজমুল কাজী। খবর পেয়ে ওই রাতেই সাভারের জালেশ্বর এলাকার ভাড়া বাসার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত নাজমুলের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত নাজমুল কাজী খুলনার পাইকগাছা উপজেলার সবুর কাজীর ছেলে।

তবে হাইওয়ে থানার ওসি আতিকুর রহমানের দাবি, সড়কের শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অবৈধ যানের বিরুদ্ধে মহাসড়কে অভিযান চালানো হলেও গতকাল রেডিও কলোনি এলাকা থেকে কোনো অটোরিকশা আটক করা হয়নি। আত্মহত্যার বিষয়টি হয়তো তাদের পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত