আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ বন্ধ করল বিজিবি

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৬:০২ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমির মালিকানা দাবি করে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঘর নির্মাণ বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক নদী সংলগ্ন মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘরের নির্মাণকাজ উদ্বোধন করা হয়। এরপর শ্রমিকরা কাজ শুরু করেন। একপর্যায়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু সালেহ আহমেদ এসে কাজ বন্ধ করে দেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, বুড়াবুড়ি ইউনিয়নের ১নং খাস খতিয়ানভুক্ত জমিতে ৩৫ ভূমিহীনের জন্য মঙ্গলবার ঘরের নির্মাণকাজ উদ্বোধন করা হয়। পরে বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু সালেহ আহমেদ এসে জমিটি তাদের ওয়েলফেয়ার ট্রাস্টের কেনা দাবি করে কাজ বন্ধ করে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত