সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নিয়েছেন ইমরান খান

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১১:২০ পিএম

জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন তিনি সুপ্রিম কোর্টের দেওয়া রায়  মেনে নিয়েছেন।

শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। 

এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পার্লামেন্টে অনাস্থা ভোট বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে। শনিবার জাতীয় পরিষদের অধিবেশন বসিয়ে আস্থা ভোটের নিষ্পত্তি করতে বলে দেশটির সুপ্রিম কোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত