লক্ষ্মীপুরে আ স ম রব

জাতীয় সরকারই নিরপেক্ষ নির্বাচন করতে পারে

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৬:৫৭ এএম

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ভোটাধিকার হরণ করে রাষ্ট্র থেকে জনগণকে বিচ্ছিন্ন করা সরকারের ভয়ংকর পদক্ষেপ। কর্তৃত্ববাদকে সরকার গণতন্ত্রের ওপরে স্থান দিয়েছে। দিনের ভোট রাতে নেওয়া অন্যায়কে সরকারের যৌক্তিকতা দেওয়া অদ্ভুত প্রচেষ্টা রাজনীতিকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণতি জাতির জন্য বিপদ ডেকে আনবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার এবং টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে শুধু বাকসর্বস্ব চাতুরী হিসেবে ব্যবহার করে, বাস্তবে প্রয়োগ করে না।

লক্ষ্মীপুর শহরে কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে জেলা জেএসডি আয়োজিত প্রতিনিধি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত