মুদ্রাস্ফীতি কমাতে সুদহার দ্বিগুণ করছে শ্রীলঙ্কা

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১০:১২ পিএম

গত শুক্রবার শ্রীলঙ্কা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সুদহারগুলো দ্বিগুণ করেছে। মুদ্রাস্ফীতি কমাতে সেন্ট্রাল ব্যাংক প্রতিটি সুদহারকে নজিরবিহীন ৭০০ বেসিস পয়েন্টে বৃদ্ধি করেছে বলে জানিয়েছে রয়টার্স। দ্য সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা (সিবিএসএল) অর্থ বিষয়ক বোর্ডের স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি ১৪.৫০ শতাংশে ও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি ১৩.৫০ শতাংশে বৃদ্ধি করেছে।

দেনায় জর্জরিত শ্রীলঙ্কার কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানির মূল্য পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ নেই। দেশটিতে জ্বালানি, বিদ্যুৎ, ওষুধ ইত্যাদির সরবরাহ বর্তমানে অপ্রতুল। এ অর্থনৈতিক মন্দার কারণে প্রায় এক মাস ধরে রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন দেশটির নাগরিকরা। এর আগে মার্চ মাসে শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি বেড়ে ১৮.৭ শতাংশে পৌঁছায়। একজন বিশ্লেষক ৪০০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ার আভাস দিয়েছেন।

ফ্রন্টিয়ার রিসার্চের অর্থনীতি গবেষণার প্রধান থিলিনা পান্ডুওয়াবলা বলেন, এই বৃদ্ধি দ্বারা বোঝা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর পি. নন্দলাল বীরসিংহে সমস্যা সমাধানে ভালোভাবেই চেষ্টা করছেন। এর আগে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি বলেছিলেন তার দেশকে জরুরিভিত্তিতে ঋণখেলাপি না হওয়ার পদক্ষেপ (দেনা পুনর্বিন্যাস) নিতে হবে ও বৈদেশিক আর্থিক সহায়তা চাইতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত