ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা না পাওয়ায় অনশনে থাকা থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহিউদ্দীন রণির অনশন ভাঙিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্য রনিকে ডাবের পানি খাইয়ে দীর্ঘ ৭৭ ঘণ্টার অনশন ভাঙান।
অনশন ভাঙিয়ে রনির ছয় দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে করে উপাচার্য বলেন, ইতিমধ্যে কিছু দাবির বাস্তবায়ন হয়েছে। বাকি দাবিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। আর আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন একটি ভবন দুই বছরের মধ্যেই নির্মাণ করা হবে।
অনশন ভেঙে মহিউদ্দীন রণির বলেন, উপাচার্য স্যার মেডিক্যাল সেন্টারের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তাই আমি অনশন ভেঙেছি।
এর আগে গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসার না পেয়ে ছয় দাবিতে অনশনে বসেন রনি।
