পুলিশে ইন্সপেক্টর পদে ১২৩ জন পদোন্নতি পেয়েছেন। তাদের মধ্যে ইন্সপেক্টর (নিরস্ত্র) ৬৭ জন, ইন্সপেক্টর (সশস্ত্র) ৩৯ জন ও ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে ১৭ জন রয়েছেন।
গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের উদ্যোগে ২০২০ সাল থেকে বাংলাদেশ পুলিশের অধস্তন সদস্যদের কেন্দ্রীয়ভাবে পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়; যা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। ফলে অধস্তন পুলিশ সদস্যদের মধ্যে নতুন কর্মোদ্দীপনা সৃষ্টি হয়েছে।
