কিছু বন্ধু রাষ্ট্র জঙ্গিদের ব্যাপারে গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে: ডিএমপি কমিশনার

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৫:৫৩ পিএম

এবার নববর্ষে রমনার অনুষ্ঠান ঘিরে বাড়তি নিরাপত্তা নেয়ার কথা জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার রমনার বটমূলে আয়োজিত সংবাদ বিফ্রিংয়ে তিনি বলেন, কিছু বন্ধু রাষ্ট্র জঙ্গিদের ব্যাপারে গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে। উপমহাদেশে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিছু রেডিক্যালাইজড সংগঠনের তৎপরতা লক্ষ্য করছি। সেকারণেই আমাদের বাড়তি নিরাপত্তা।

ডিএমপি কশিনার বলেন, কোনো হামলার আশঙ্কা আমরা করছি না। যেহেতু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না।

তিনি বলেন, লোন উলফ কেউ একটা ছুরি বা ব্লেড নিয়ে যদি হামলা করে, এটা তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

পুলিশ কমিশনার জানান, রমনার বটমূলে প্রবেশে চেকপোস্ট থাকবে। সেখানে তল্লাশি করে তবেই ঢুকতে দেওয়া হবে। কোনো যানবাহন পহেলা বৈশাখে ওই এলাকায় চলবে না।

তিনি বলেন, রমনা এলাকায় সকালে প্রশিক্ষিত ডগ স্কোয়াড দিয়ে ‘সুইপিং’ করেছে, সন্ধ্যায় এবং বুধবারও করা হবে। পুরো এলাকা সিসিটিভির মাধ্যমে নজরদারির আওতায় থাকবে।

করোনাভাইরাস মহামারীর কারণে গত দুই বছর পহেলা বৈশাখের বর্ষবরণের আয়োজন স্থগিত ছিল।

রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ এর আশপাশের এলাকাগুলোতে বর্ষবরণের আয়োজন কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে আরও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

১. বর্ষবরণের অনুষ্ঠান বা শোভাযাত্রায় অংশগ্রহণের আগে সবার নিরাপত্তা তল্লাশি করা হবে।

২. মাঝখান থেকে হঠাৎ কেউ শোভাযাত্রায় ঢুকলে কঠোর আচরণের মুখে পড়তে হবে।

৪. মুখোশ পরা ও ভুভুজেলা বা উচ্চ শব্দ তৈরি করে এমন কোনো কিছু ব্যবহার করা যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত