টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের পরদিন রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ধলাটেঙ্গর রেললাইনের পাশ থেকে গতকাল মঙ্গলবার সকালে গোবিন্দ চন্দ্র আর্য্য (৩৮) নামে ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, গোবিন্দকে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে। এর আগে গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তাকে পরিবারের লোকজন খুঁজে পায়নি। নিহত গোবিন্দ চন্দ্র উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি গ্রামের সুভাষ চন্দ্র আর্য্যরে ছেলে।
