ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন থেকে টাকা তোলা নিয়ে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আক্তার হোসেন (২৮) ও জীবন হোসেন (২৬) নামে দুইজন নিহত হয়েছেন। সে সময় আহত হয়েছেন আরও ৫ জন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, সকালে চৌগাছা বাসস্ট্যান্ডে যানবাহন থেকে টাকা তুলছিলেন কিছু শ্রমিক। সে সময় শ্রমিকদের অপর পক্ষ তাদের বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে ৬ জন গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জীবন হোসেন ও যশোর নেওয়ার পথে আক্তার হোসেন মারা যান। ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
