বেনাপোলে ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ৩ ট্রাক পুড়ে ছাই

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০৯:১৬ এএম

বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালে আমদানি করা ব্লিচিং পাউডার ভর্তি ৩টি ভারতীয় ট্রাকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

শনিবার ভোরে আগুনের এই সূত্রপাত ঘটে।

বন্দরের নিরাপত্তারক্ষীরা জানান, ভোরের দিকে সেহেরি শেষে হঠাৎ করে পাশাপাশি থাকা ভারতীয় ৩টি ট্রাকে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসার আগেই ব্লিচিং পাউডার ভর্তি ৩টি ট্রাক সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

বেনাপোল বন্দরের ডেপুটি ডাইরেক্টর মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পণ্য চালানটি বুধবার ভারত থেকে ৩টি ট্রাকে করে আমদানি হয়। ব্লিচিং পাউডার ভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখার কারণে অত্যধিক গরমে ট্রাকে আগুন লাগতে পারে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।

উল্লেখ্য, গত ৫ মাস আগে ব্লিচিং পাউডার ভর্তি অনুরূপ ভারতীয় একটি ট্রাক আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত