দোহারে পদ্মার তীর রক্ষা বাঁধ নির্মাণ পরিদর্শন সেনাপ্রধানের

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৬:৪৭ এএম

ঢাকার দোহার উপজেলাধীন মাঝিরচর থেকে নারিশা বাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের সাড়ে ছয় কিলোমিটার কাজের বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান। গতকাল শনিবার সকালে তারা পদ্মা নদীর বাম তীর  রক্ষা ও ড্রেজিংকাজ পরিদর্শন করেন। এ ছাড়া সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য বক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর প্রধান প্রকল্পকাজের অগ্রগতি দেখে সন্তুটি প্রকাশ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পদ্মা সেতুর উজানে ঢাকা জেলার দোহার উপজেলাধীন মাঝিরচর থেকে নারিশা বাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। উন্নত দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে রূপকল্প- ২০৪১ অনুযায়ী শিল্পায়নকে অগ্রাধিকার প্রদান করছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় ঢাকার দোহারে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে শিল্পায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তবে এই বিপুল সম্ভাবনার পথে হুমকি প্রমত্তা পদ্মার ভাঙন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত