১০ মাস আগে বাংলাদেশে বেড়াতে আসা জন্মসূত্রে কানাডার নাগরিক সেই তরুণীকে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনের জিম্মায় দিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানীর মাধ্যমে এ আদেশ বাস্তবায়ন করতে বলেছে হাইকোর্ট। ওই তরুণীর অসম্মতিতে তাকে আটকে রাখার বৈধতার প্রশ্নে দেওয়া রুল নিষ্পত্তি করে গতকাল রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
আইনজীবীদের তথ্য মতে, ১৯ বছরের ওই তরুণী কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন। ১০ মাস আগে তাকে বেড়ানোর কথা বলে বাংলাদেশে নিয়ে আসেন তরুণীর বাবা-মা। তরুণীর অভিযোগ কানাডায় ফিরে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হচ্ছিল না।
