বিআইইউর নতুন উপাচার্য আমিনুল হক ভূঁইয়া

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৭:০৬ এএম

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (বিআইইউ) উপাচার্য হিসেবে গতকাল সোমবার যোগদান করেছেন প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া। তিনি ২০১৩ জুলাই থেকে ২০১৭ মেয়াদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেডএইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক পদেও অধিষ্ঠিত ছিলেন। বিশিষ্ট বিজ্ঞানী ড. আমিনুল হক ১৯৮০-৮২ সালে মালদ্বীপে চলমান জাতিসংঘের একটি প্রকল্পে দুই বছর পেশাগত দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫২ সালের ১৯ নভেম্বর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ধরগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত