ত্রিশালে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

ময়মনসিংহের ত্রিশালে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস (এমসিপিএইচএস)-এর উদ্যোগে সমাজভিত্তিক পুনর্বাসনের অংশ হিসেবে  দিনব্যাপী "বিনামূল্যে রিহ্যাবিলিটেশন হেলথ ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার কাজির শিমলার দেওয়ানীয়া বাড়ির বটতলায় অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাসে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সাইন্সেসের কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. এম এ কুদ্দুস (জাহিদ)। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সসের (ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ ডা. রোকসানা আক্তার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডা. সাকিব আহমেদ, ডা. আশিকুর রহমান হৃদয়, ডা. তানভীর হাসান, ডা. প্রদীপ মৌলিক। পরে বিনামূল্যে প্রায় ২ শতাধিক অসহায় রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত