সুনামগঞ্জে ঝড়ে ট্রলার ডুবে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:৩৯ এএম

সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালুবোঝাই ট্রলারডুবিতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আনোয়ার হোসেন (২২) ও অনিক হাসান জনি (১৮)। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার রাতে বিশ^ম্ভরপুর উপজেলার ধোপাজান নদীর মনিপুরহাট ঘাটে বালুবোঝাই ট্রলারে শুয়ে ছিলেন শ্রমিক আনোয়ার ও অনিক। গভীর রাতে ঝড় ও ভারী বৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়। ভোরে স্বজনরা এসে অনেক খোঁজাখুঁজি করেও ওই দুই শ্রমিককে পাননি। গতকাল দুপুর ১২টার দিকে ঘটনাস্থলের পাশে তাদের লাশ ভেসে ওঠে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিশ্বম্ভরপুর থানার ওসি মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুবাঝাই ট্রলার ডুবে নিহত দুই শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত