হাইকোর্টে দুই দিনে সাড়ে ৮ হাজার মামলা নিষ্পত্তি

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০১:২১ এএম

হাইকোর্টের ১৩টি বেঞ্চে গত দুই দিনে জামিন সংক্রান্ত ৮ হাজার ৫১৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত ১৭ এপ্রিল এক আদেশে ওই ১৩টি বেঞ্চ গঠন করেছিলেন। বেঞ্চগুলোকে ফৌজদারি কার্যবিধির ৪৯৮ (জামিন সংক্রান্ত) ধারা অনুযায়ী ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের এসব ফৌজদারি বিবিধ মামলা নিষ্পত্তি করতে বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত