অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডও বুঝেছে পর্তুগিজ উইঙ্গারের অভাব। অলরেডদের হাতে বিধ্বস্ত হয় রেড ডেভিলরা।
তবে এবার ইউনাইটেডের স্বস্তি, চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের আরেক কঠিন পরীক্ষায় তারা দলে পাচ্ছে রোনালদোকে। শনিবার এমিরেটসে আর্সেনালের মুখোমুখি হবে রাল্ফ রাংনিকের দল। গানারদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দলীয় অনুশীলন করেছেন সিআর সেভেন।
জন্মের পরই মৃত্যুবরণ করে রোনালদোর এক পুত্র সন্তান। গত সোমবার নেট মাধ্যমে সিআর সেভেন জানান, তার যমজ সন্তানের একজনের মৃত্যু হয়েছে। এই খবর পাওয়ামাত্রই গোটা বিশ্বে তার সমর্থক-ভক্তরা সহানুভূতি জানায় তাদের প্রিয় তারকাকে।
পুত্র হারানোর শোকে মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে খেলেননি রোনালদো। ম্যাচটিতে ৪-০ গোলে হারে ইউনাইটেড। এর আগে ম্যাচে ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক পান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। তার দুর্দান্ত হ্যাটট্রিকে ওল্ড ট্রাফোর্ডে নরউইচ সিটিকে ৩-২ ব্যবধানে হারায় রেড ডেভিলরা।
আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের সেরা চারে থাকতে হবে ইউনাইটেডকে। যার জন্য লিগের বাকি পাঁচ ম্যাচে জিততেই হবে রাংনিকের শিষ্যদের। বর্তমানে ৫৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে ইউনাইটেড।
