স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর পৌঁছালেন ওবায়দুল কাদের

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৯:৪৭ পিএম

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন ওবায়দুল কাদের। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিঙ্গাপুরে অবতরণ করে। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী সোমবার তার দেশে ফেরার কথা বলে জানা গেছে।

২০১৯ সালে মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। পরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাইপাস সার্জারি করা হয় তার। সে সময় ২ মাস ১১ দিন সিঙ্গাপুরে ছিলেন ওবায়দুল কাদের। 

পরে একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা করাতে দেশের বাইরে গিয়েছিলেন কাদের। তবে করোনা পরবর্তী এবারই প্রথম সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত