রেলমন্ত্রী বললেন

নির্বাচনের আগেই বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ হবে

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৬:৪২ এএম

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের কাজ শেষ করা হবে। গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জের রায়পুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের কিছু জটিলতা ছিল। সেসব জটিলতা কেটে গেছে। এ ছাড়াও প্রকল্প এলাকার সুবিধা ও অসুবিধা দেখতে তিনি এখানে এসেছেন। খুব দ্রুত এ রেলপথ নির্মাণের কাজ শুরু হবে।

তিনি বলেন, ভারতের লাইন অব ক্রেডিটের আওতায় এই প্রকল্পটিতে অর্থ ব্যয় করা হবে। পুরো প্রকল্পে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার মতো খরচ হবে। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুর সামাদ তালুকদারসহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত