১ বিলিয়ন রিলিজ ক্লজে ২০২৬ পর্যন্ত বার্সায় আরাহো

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৫:১১ পিএম

বার্সেলোনার সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি করতে রাজি হয়েছেন ডিফেন্ডার রোনালদ আরাহো। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ১ বিলিয়ন ইউরো (৮৪১ মিলিয়ন পাউন্ড)। এর আগে কাতালান জায়ান্টদের সঙ্গে ২৩ বছর বয়সী এই তারকার চুক্তি ছিল ২০২৩ পর্যন্ত।

চলতি মৌসুমের লা লিগায় ২৬ ম্যাচ খেলে করেছেন ৪ গোল উরুগুইয়ান ডিফেন্ডার। তার মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে ৪-০ ব্যবধানের জয়েও করেছেন এক গোল।

আরাহোর চুক্তি বাড়ানোর বিষয়ে কাতালান জায়ান্টরা এক বিবৃতিতে জানায়, ‘বার্সার বর্তমান ও ভবিষ্যতের জন্য সে নিজেকে প্রমাণ করেছে। সে বার্সার রক্ষণভাগের অবিচ্ছেদ্য অংশ।’

২০১৮ সালে উরুগুয়ের ক্লাব বোস্টন রিভার ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন আরাহো। পরের বছর সেভিয়ার বিপক্ষে বার্সার মূল দলের হয়ে অভিষেক হয় তার। তবে হাভিয়ের হার্নান্দেজের সঙ্গে বল দখলের সময় চোট পেয়ে ম্যাচের মাত্র ১৪তম মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে।

উরুগুয়ের হয়ে ৯ ম্যাচ খেলেছেন আরাহো। ২০২০ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত