কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মুন্সিপাড়া ও আদিবাসী শুকুরডাঙ্গা গ্রামের শতাধিক মানুষের মাঝে ডু-নেশন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ইয়ংস্টার ক্লাব খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
মধ্যপাড়া খনির আনন্দ বিলাস ডাকবাংলোতে বৃহস্পতিবার বিকেল ফেইসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডু-নেশন ও পার্বতীপুরে শহরের সামাজিক সাংস্কৃতিক সংগঠন ইয়ংস্টার ক্লাবের পক্ষে সাত দিনের এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।
এ সময় পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক, পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি, নাট্যজন ও সংগঠক আমজাদ হোসেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর ও ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ল্যাম্ব হাসপাতালের পক্ষ থেকে ৪৫ ক্ষতিগ্রস্তের প্রত্যেককে নগদ ২ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
