মেষ : জন্মলগ্নে কেতুর প্রভাবে জাতকের শারীরিক অসুস্থতার লক্ষণ রয়েছে। ঋতু বদলের কারণে অজীর্ণ-অম্লশয়ের ভাব হতে পারে।
বৃষ : অষ্টমপতিগ্রহ জাতকের লগ্নে অবস্থান করায় আত্মীয়ের দ্বারা সন্তাপ ভোগ করবেন। কোনো প্রবীণ পারিবারিক সদস্যের সাহায্য পাবেন।
মিথুন : বর্তমান পরিস্থিতিতে নীতি বহির্ভূত কার্যকলাপে জড়াবেন না। নীতি বিবর্জিত কাজে জড়ালে জনগণ ও প্রশাসন দ্বারা হেনস্থা হতে পারেন।
কর্কট : শিল্প-সংস্কৃতিতে অবদান রাখার সঠিক সময়। ঋতুরাজ বসন্তের আগমনে চন্দ্রগ্রহের অবস্থানের ফলে, জাতক সমাজে প্রভূত সম্মান পাবেন।
সিংহ : অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো ওষুধ কোম্পানির রপ্তানিতে লক্ষ্মীর কৃপায় লাভবান হবেন। অধিক লাভের আশায় ভেজাল মেশাবেন না।
কন্যা : অনূঢ়া ষোড়শীর অপেক্ষার পালা শেষ হবে। প্রজাপতির কৃপায় কন্যাদায়গ্রস্ত পিতা পরিত্রাণ পাবেন। কোনো অসম বিবাহ না করাই ভালো।
তুলা : শিক্ষাক্ষেত্রে প্রশাসনিক কাজে জড়িতদের মনোযোগী হওয়ার প্রয়োজন। না হলে সার্টিফিকেট সংক্রান্ত ভুলের মাশুল গুনতে হতে পারে।
বৃশ্চিক : সামনে অশনিসংকেত। শনিগ্রহের কেতুর সংযোগের ফলে আপনার ব্যবসার ভরাডুবি হওয়ার সম্ভাবনা। এ-সপ্তাহে টাকা লেনদেন করবেন না।
ধনু : পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ গ্রহণ করলে বিপদে পড়বেন। ব্যবসায় সিদ্ধান্ত নিজে নেওয়াই ভালো। আধুনিক ব্যবসা আপনার দখলে।
মকর : শীর্ষে অবস্থান মকরের সহজাত ব্যাপার। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আপনার ক্ষতি করতে পারে। এ-সপ্তাহে বড় ব্যবসায়ে জড়িয়ে না পড়াই বিচক্ষণ।
কুম্ভ : স্বপ্ন থেকে বেরিয়ে আসুন। আবেগের তাড়নায় কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো বৈদেশিক ব্যবসায়ের প্রলোভনে জড়াবেন না।
মীন : আদিরসের নেশায় আপনার কষ্টার্জিত অর্থ বেহাত হতে পারে। বামাস্বরে আকৃষ্ট হয়ে অযথা কলহে জড়াবেন না। পথনারী বিবর্জিতা।
