নিষেধাজ্ঞার শঙ্কায় ঋদ্ধিকে হুমকি দেওয়া সাংবাদিক

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১১:১৪ পিএম

হোয়াটআপ বার্তায় ভারতের উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে হুমকি দিয়েছিলেন সাংবাদিক বোরিয়া মজুমদার। এ নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তিন সদস্যের কমিটি বোরিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে। ফলে দু’বছরের জন্য ক্রিকেট মাঠে নিষিদ্ধ হতে পারেন তিনি। গত ফেব্রুয়ারিতে বোরিয়া হোয়াটসঅ্যাপ বার্তায় ঋদ্ধিমানকে বলেন, ‘তুমি কল করলে না। আর কখনো তোমার সাক্ষাৎকার নেব না। আমি এই অপমান সহজে নিচ্ছি না। আমি এটা মনে রাখব।’

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য সানডে এক্সপ্রেসকে বলেন, ‘আমরা ভারতের ক্রিকেট বোর্ডের সব রাজ্য সংস্থাকে জানিয়ে দেব, তাকে যেন কোনো স্টেডিয়ামে ঢুকতে না দেওয়া হয়। তাকে দেশের মাঠে কোনো ম্যাচের মিডিয়া অ্যাক্রেডিটেশন দেওয়া হবে না। আইসিসির কাছেও চিঠি পাঠিয়ে তাকে কালো তালিকাভুক্ত করা হবে। খেলোয়াড়দের বলা হবে যেন তার সঙ্গে সম্পর্ক না রাখে।’ ইন্টারনেট

×
সর্বশেষ সর্বাধিক পঠিত