ঈদে এলো দেওয়ান লালনের ‘বন্ধু তুমি কোন দূরে’

আপডেট : ০১ মে ২০২২, ০৩:৪২ পিএম

ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে গীতিকার দেওয়ান লালন আহমেদের নতুন গান ‘বন্ধু তুমি কোন দূরে’। এতে সুর ও কণ্ঠ দিয়েছেন শামজ ভাই, সংগীতায়োজন করেছেন অংকুর মাহমুদ। শনিবার গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে।

‘বন্ধু তুমি কোন দূরে’ নিয়ে গীতিকার দেওয়ান লালন বলেন, ‘এটি আমাদের মাটির গান, যেখানে লোক গানের ধারায় সহজ- সাবলীল ভাবে বাংলার নদী-মাটি-নির্মল বাতাসের মতো গভীর প্রেমানুভূতির আবেগ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি সব ধরনের শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।’

‘সারেং ছাড়া জাহাজ চলে’, ‘বরফ কলের গল্প’, ‘তুই জীবনের চেয়ে বেশি’, ‘জারুল ফুল’, ‘কষ্ট ফুলের দল’, ‘পাসওয়ার্ড’, ‘পুনাক’সহ বেশ কিছু উল্লেখযোগ্য গান রয়েছে তার।

গানের পাশাপাশি ‘সাধু সঙ্গে ডুবাও অঙ্গ’, ‘বেদনার বিবর্ণ বাকল’, ‘সারেং ছাড়া জাহাজ চলে’, ‘পুলিশের খেরোখাতা’সহ মোট সাতটি বই লিখেছেন দেওয়ান লালন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত