কুলাউড়ায় বিদ্যুৎ বিভ্রাট: নির্বাহী প্রকৌশলী বললেন, ‌‌'‌এখানে আর থাকতে চাই না'

আপডেট : ০২ মে ২০২২, ১২:৩৮ এএম

কুলাউড়া উপজেলার বিভিন্নস্থানে প্রতিনিয়ত অসহনীয় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রাহকরা। দিনে ও রাতে মিলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তীব্র গরম ও রমজান মাসে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের।

বিদ্যুৎ ব্যবহারকারীদের অভিযোগ, গরমের সময়ে বিদ্যুৎ যাওয়া-আসার মধ্যেই থাকে। এ ছাড়া বাতাস বা বৃষ্টি হলে দীর্ঘসময় থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ জন্য অতিষ্ঠ গ্রাহকরা বিদ্যুৎ কর্তৃপক্ষকে দায়ি করছেন।

জানা গেছে, রোববার (১ মে) ভোর ৫টার দিকে বৃষ্টি এবং হালকা বাতাস হয়। এতে উপজেলার নার্সারি ফিডারসহ বিভিন্ন ফিডারে রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিষয়টি জানতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া  কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী উসমান গণির সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, লোকবল সংকট থাকায় লাইন মেরামতে সময় লাগছে। তিনি আর কুলাউড়ায় থাকতে চান না জানিয়ে এই প্রতিবেদককে নিউজে তার বিরুদ্ধে লিখে কুলাউড়া থেকে তাকে সরানোর অনুরোধ জানান।

এদিকে ঘন ঘন বিদুৎ বিভ্রাট ও নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহের দাবিতে গত বৃহস্পতিবার মানববন্ধন করেছে ব্রাহ্মণবাজারের বিদুৎ গ্রাহকবৃন্দ।

মানববন্ধনে গ্রাহকরা পিডিবির নির্বাহী প্রকৌশলী উসমান গণি, প্রকৌশলী মফিজ খান, কর্মকর্তা আনসার আলীকে কুলাউড়া থেকে প্রত্যাহারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত