ত্রিশালে বাসের চাকা ফেটে জানলা দিয়ে ছিটকে পড়ে শিশু নিহত

আপডেট : ০৪ মে ২০২২, ০৩:১৭ পিএম

ময়মনসিংহের ত্রিশালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তানিম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত তামিম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের সাইদুল শাহের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ত্রিশাল থানার উপপরিদর্শক মতিউর রহমান।

ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় শেরপুরগামী বৈশাখী তানজিম পরিবহনের চাকা ফেটে যায়। এতে ওই বাসের জানালা দিয়ে একটি শিশু ছিটকে পড়ে যায়। শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

ত্রিশাল থানার উপপরিদর্শক মতিউর রহমান জানান, বৈশাখী তানজিম পরিবহনের পেছনের চাকা ব্লাস্ট হয়। এতে চাকার ওপরের সিটে বসে থাকা ১০ বছরের শিশুটি জানালা দিয়ে ছিটকে পড়ে মর্মান্তিক ভাবে নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত