গায়ক মনির খানের সঙ্গে দেখা করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৪ মে ২০২২, ০৯:১৮ পিএম

যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে শাহিন শাহ (২৭) এবং বাবর আলীর ছেলে সাগর (২৬)। তারা দুজনই ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, নিহত দুজন দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী মনির খানের সঙ্গে দেখা করার জন্য মনির খানের গ্রামের বাড়ি মদনপুর যাচ্ছিলেন। মদনপুর পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে জরুির বিভাগের চিকিৎসক উত্তম কুমার দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাত ভাই আলতাফ হোসেন জানান, তারা দুই বন্ধু ঈদ আনন্দে ঘুরতে বের হয়ে ছিলেন।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ চৌগাছা হাসপাতালে ছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত