স্বাস্থ্যের প্রতি নজর দিন সিংহ, আবেগ-অনুভূতিতে ভারসাম্য আনতে হবে ধনু

আপডেট : ০৫ মে ২০২২, ০৮:৫০ এএম

মেষ: প্রেম ও রোমাঞ্চে ভরপুর আজকে আপনার মন। প্রিয়জনের সঙ্গে আনন্দদায়ক সময় কাটাবেন। বন্ধুদেরও সময় দিন, বন্ধুত্ব দিয়ে জয় করুন।

বৃষ: ঘনিষ্ঠ সম্পর্কগুলোর যত্ন নিন। নতুন সম্পর্কের সূচনাও হতে পারে। যে কোনো কাজে সফলতা পেতে মানুষের সঙ্গে সুসম্পর্ক জরুরি। মানুষকে আরো আপন করে নিন।

মিথুন: পরিবারের সদস্যদের সময় দিন। স্ত্রীকে খেয়াল-খুশির দিকে নজর দিন। এতে দাম্পত্য জীবনে আপনার প্রত্যাশা পূরণ হবে।

কর্কট: প্রাণচাঞ্চল্যে ভরপুর থাকবেন। আজকে পোষা প্রাণীর সঙ্গে সময় কাটাতে পারেন। বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারেন।

সিংহ: নতুন কিছু শুরুর জন্য ভালো দিন। স্বাস্থ্যের প্রতি নজর দিন। বেশি বেশি পানি খান। পরিশ্রমের জন্য এটাই কার্যকরী ওষুধ।

কন্যা: আজকে কোনোভাবেই আলসেমিকে প্রশ্রয় দেওয়া যাবে না। বেশি বেশি কাজের মধ্যে থাকুন, কর্মোদ্যমী হোন আরও।

তুলা: আজকে অন্তত মনের কথা শুনুন। কখনো কখনো আবেগি হওয়াও লাগে। প্রেমিক-প্রেমিকারা নিজেদের আরও বেশি সময় দিন।

বৃশ্চিক: পরিবারের চেয়েও বাইরে বেশি সময় দেবেন আজকে। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে দেখাও হয়ে যেতে পারে। যে কোনো সম্পর্ককেই গুরুত্ব দিন।

ধনু: আবেগ-অনুভূতিতে ভারসাম্য আনতে হবে। মনে রাখবেন, সীমাবদ্ধতার মধ্যেও এগিয়ে যেতে হয় মানুষকে।

মকর: এবার কাজে নেমে যাওয়ার পালা। একেক পদক্ষেপেই এগিয়ে যাবেন। সমাজে ভূমিকা রাখার ভালো সম্ভাবনা আছে আপনার।

কুম্ভ: কিছুদিন ধরে দাম্পত্য সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় আছেন। নিজের ভেতরে মনোবল আনুন। তারুণ্যকে চাঙ্গা করুন।

মীন: আপনার অন্তর্নিহিত শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনার স্বপ্নপূরণের কাছাকাছি চলে এসেছেন। চূড়ান্ত প্রচেষ্টা নিয়ে লেগে থাকুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত