ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই প্রতিবাদ জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভোজ্যতেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়ায় জনগণকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে সরকার। খাদ্য, পোশাক ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণকে কষ্ট দিয়ে কোনো সরকার টিকে থাকতে পারেনি এবং পারবেও না।
এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।
