ফখরুলকে হানিফ

আ.লীগ নেতাকর্মীদের রক্তে আপনার নেত্রীর হাত রঞ্জিত

আপডেট : ০৮ মে ২০২২, ০১:৫৫ এএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আহসান উল্লাহ মাস্টার হত্যাকান্ডসহ অজস্র  হত্যাকান্ডের দায় আপনাদের ঘাড়ে আছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্তে আপনার নেত্রী খালেদা জিয়া ও আপনার নেতা তারেক রহমানের হাত রঞ্জিত আছে। এখান থেকে কোনো দিন মুক্তি পাওয়ার সুযোগ নেই।’

আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর হায়দরাবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান ১৯৭৫-এর ঘাতকদের দোসর রাষ্ট্রক্ষমতায় আসার পরই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য চক্রান্ত করেছিল। আওয়ামী লীগের প্রায় তিন লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছিলেন। তখনই বহু আওয়ামী লীগের নেতাকর্মীকে গুম করা হয়েছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত