জনপ্রিয় অভিনেত্রী তিশা সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন। দীর্ঘদিন মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবারও কাজে ফিরলেন তিশা। রবিবার থেকে তিনি শুরু করেছেন ‘মুজিব’ সিনেমার ডাবিং। কাজে ফিরলেও সন্তানকে সঙ্গেই রেখেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তিশা নিজেই নিশ্চিত করেছেন। নুসরাত ইমরোজ তিশা তার ফেসবুকে পেজে লিখেছেন, ‘ইলহাম তার মায়ের কাজে যাচ্ছে। আস্তে আস্তে কাজ শুরু করছি। প্রথম কাজ হিসাবে বঙ্গবন্ধুর বায়োপিকের ডাবিং দিয়ে কাজ শুরু করলাম।’
২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাদের ১১ বছরের সংসার জীবনে প্রথম সন্তান তার নাম ইলহাম নুসরাত ফারুকী। এদিকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘মুজিব’। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।‘মুজিব’ সিনেমাটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার এ ছবিতে অভিনয় করেছেন একঝাঁক শিল্পী।
