ইউএনওর গাড়িচাপায় সাংবাদিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ১১ মে ২০২২, ০২:১৯ এএম

নাটোরের সিংড়ায় নলডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচাপায় সাংবাদিক সোহেল আহমেদ জীবন নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনকে প্রধান করে গঠিত এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন সিংড়ার ইউএনও এমএম সামিরুল ইসলাম এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক রাশেদুজ্জামান।

তদন্ত কমিটির বিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘কেন সেখানে সরকারি গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল? চালক কে ছিল? সে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল কি না? তদন্ত কমিটি এসব খতিয়ে দেখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত