সিঁদ কেটে ঘুমের শিশুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট : ১১ মে ২০২২, ১২:২৯ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় বসতঘরের সিঁদ কেটে মায়ের সঙ্গে ঘুমন্ত অবস্থায় হাবিবুর রহমান মাহিন নামে ৩ বছরের এক শিশুকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

মাহিনের মা লিজা বেগম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি মাহিনকে নিয়ে ঘুমাতে যান। রাত ২টার দিকে হঠাৎ ঘুম ভাঙলে মাহিনকে বিছানায় না দেখতে পেয়ে ঘরে খুঁজতে থাকেন। একপর্যায়ে ঘরের সিঁদ কাটা দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে পরিবারের সবাই এসে দেখতে পান সিঁদ কেটে শিশু মাহিনকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পরে তারা পুলিশকে খবর দিলে রাত ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একটি দল।

এ ব্যাপারে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিখোঁজ শিশু মাহিনকে উদ্ধার করতে পুলিশ কাজ করছে। বর্তমানে তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত