মেয়র তাপস বললেন

ডেঙ্গু নিয়ন্ত্রণে বাধা পরিচর্যাহীন ছাদবাগান

আপডেট : ১২ মে ২০২২, ০১:০০ এএম

পরিচর্যাহীন ছাদবাগান ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার দুপুরে মিলব্যারাক সংলগ্ন ধোলাইখাল পাম্প স্টেশন ও জলাধার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মেয়র শেখ তাপস বলেন, ‘আপনারা দেখেছেন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত বছর একটানা চার মাস বৃষ্টি হয়েছে। এবারও যদি সে রকম হয় তাহলে আমাদের জন্য কাজ করা অত্যন্ত দুরূহ হবে। কারণ আমাদের বাসায়, স্থাপনায়, বাড়ির আনাচে-কানাচে, ছাদবাগানে বৃষ্টির পানি জমে থাকে। সেজন্য ঢাকাবাসীর সহযোগিতা চাই। তাদের ছাদবাগানগুলো যেন পরিচর্যিত থাকে। অপরিচর্যিত ছাদবাগানে আমরা পানি জমে থাকতে দেখি এবং সেখানে লার্ভা জন্মায়। কিন্তু ছাদবাগান যদি যথাযথভাবে পরিচর্যা করা হয় তাহলে সেখানে লার্ভা জন্মাতে পারে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত