কুড়িগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী

আপডেট : ১২ মে ২০২২, ০১:৫৪ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক চাপায় হাবিবুর রহমান (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে নাজিমখান-রাজারহাট সড়কের নাজিম খান বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান নিলফামারী জেলার বাসিন্দা বলে জানা গেছে।

তিনি অপসোনিন ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানিতে রাজারহাট উপজেলায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাবিবুর রহমান মোটরসাইকেলযোগে নাজিমখান বাজার থেকে রাজারহাট অভিমুখে যাচ্ছিলেন।

এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাটগামী একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাজারহাট থানার ওসি রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজারহাট-নাজিম খান সড়কের নাজিম খান বাজারের কাছে একটি মোটরসাইকেল আরোহী ও ওষুধ কোম্পানি বিক্রয় প্রতিনিধি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে পরে ঘটনাস্থলে মারা যান। ট্রাকটিকে আটক করা হয়েছে আর চালক পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত