জয়পুরহাটের পাঁচবিবিতে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শরিফ রহমান সাগর (৩০) নামে পিকআপ ড্রাইভারের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শরিফ রহমান সাগর নীলফামারী জেলার সৈয়দপুরের নতুন বাবু পাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে পিকআপ ভ্যানে শরিফ রহমান সাগর আম নিয়ে নীলফামারীর সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় অপর দিক হিলি থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক শরিফ মারা যান। এসময় স্বপন (৫৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন। আহত স্বপন জয়পুরহাটের মাস্টার পাড়া এলাকার রঘুনাথ
হাওলাদারের ছেলে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, হানিফ বাসের সাথে ও আম বহনকারী পিকআপের মুখোমুখী সংঘর্ষে পিকআপ ড্রাইভার নিহত হয়েছে ও একজন আহত হয়েছে। বাস ও পিকআপ থানায় জব্দ আছে।
