জিএম কাদের বললেন

শান্তি প্রতিষ্ঠায় বাণী প্রচার করেছেন গৌতম বুদ্ধ

আপডেট : ১৫ মে ২০২২, ০২:০১ এএম

শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ এবং মহাপ্রয়াণের ঐতিহ্য বিজড়িত বুদ্ধপূর্ণিমা বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র ও সম্মানিত।  ‘অহিংসা পরম ধর্ম’ গৌতম বুদ্ধের এই অমীয় বাণী শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ।’ শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল শনিবার দেশবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘ভয়ভীতি, লোভলালসাকে উপেক্ষা করে মহামতি গৌতম বুদ্ধ মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে কল্যাণময় সমাজ গঠনই ছিল গৌতম বুদ্ধের অনন্য প্রচেষ্টা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত