বঙ্গবন্ধু পরিবারের নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

আপডেট : ১৯ মে ২০২২, ০১:৪৮ এএম

বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে র‌্যাব জানিয়েছে। গত মঙ্গলবার রাতে পল্টন থেকে মনসুর আহমেদ ও মো. মহসিন চৌধুরীকে  গ্রেপ্তার করে র‌্যাব ও একটি গোয়েন্দা সংস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত