কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে দগ্ধ আরো দুই রোহিঙ্গা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কক্সবাজার-১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১- ইস্ট ব্লক -ডি ব্লকের বাসিন্দা নুর আলমের ছেলে নুর মোস্তফা (৮) ও একই ব্লকের আলী আহমদের ছেলে হাফিজুল মোস্তফা (৮)।
এর আগে আরো দুইজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁরা হলেন উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট ব্লক-ডি -৪এর বাসিন্দা আজগর আলীর ছেলে নুর আলম, ও নুর আলমের ছেলে আনোয়ার মোস্তাফা।
গত ১২মে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ডি/৪ ব্লকে নুরুল আলমের ঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নুর আলম ও আনোয়ার মোস্তফা দগ্ধ হন।
